শিরোনাম

চট্টগ্রামের পতেঙ্গায় ৬ টন অবৈধ ডিজেলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ

বিশেষ প্রতিনিধি :চট্টগ্রাম বিমানবন্দর সংলগ্ন এলাকায় অবৈধভাবে মজুত জ্বালানি তেল উদ্ধারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পতেঙ্গা থেকে ৩০ ড্রামে প্রায় ৬ টন ডিজেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার(২৭ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গায় চেয়ারম্যান ঘাটা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত এ জ্বালানি তেল পাওয়া যায়।

এই অভিযানে ডিজেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহৃত নানা সরঞ্জামও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ৩০ টি ড্রামে এসব ডিজেল মজুত করা ছিল। জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Check Also

ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

অনলাইন ডেস্ক: কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক …