শিরোনাম

বান্দরবানে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা সালিশি বিচারে ৫০ হাজার টাকায় মীমাংসা, আটক ৩

ঘোষণা ডেস্ক :বান্দরবানের রুমা উপজেলায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘ‌টে। এ ঘটনা জানাজা‌নি হ‌লে বাকিতে ৫০ হাজার টাকা জরিমানা করার অজুহাতে ৬ ধর্ষণকারীকে ছেড়ে দেয় সামাজিক নেতারা। প‌রে এটি নি‌য়ে সামা‌জিক যোগা‌যোগমাধ‌্যমে সমা‌লোচনা হওয়ার পর ৩ জন‌কে আটক ক‌রে পু‌লিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে বান্দরবানের রুমায় এক সামাজিক সালিশি বিচার বসিয়ে অভিযুক্ত ধর্ষণকারীদের ছেড়ে দেওয়ার এ ঘটনা ঘটে।

ধর্ষণের অভিযোগে সামাজিক সালিশি বিচারে নেতৃত্ব দেন, গংবাসে মার্মা, মংচউ মার্মাগং। এতে সভাপতিত্ব করেন থোয়াইসা মারমা। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষের বিরাজ করছে।

ওই ছাত্রীর বরাতে বলা হয়, চলতি মাসের প্রথমে ওই ছাত্রীকে ধর্ষণ করে রাংমেশে মার্মা ছেলে শৈহাইনু মার্মা। বিষয়টি তার মাধ্যমে তার বন্ধু ক্যাহ্লা ওয়াইং, ক্য ওয়ং সাই, চহাই, উহাই সিং ও ক্য সাই ওয়ং জানতে পারে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ভয় দেখিয়ে পর্যায়ক্রমে এই ছাত্রীকে সুযোগ বুঝে একে একে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানায়। এতে সবার মধ্যে এই ঘটনা জানাজানি হয়। এ অবস্থায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশি বিচার হয়।

এ বিষয়ে সালিশি বিচারক গংবাসে মার্মা জানান, অভিযুক্ত ধর্ষণকারীদের ৫ জনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানা কয়েকদিনের মধ্যে জমা দেবে। তারপর ধর্ষণের শিকার ভুক্তভোগীকে এই টাকা দেওয়া হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভুক্তভোগীর অভিভাবক ও পাড়াবাসীর দাবির প্রেক্ষিতে আমরা এ সামাজিক সালিশি বিচারে মিলিত হয়েছিলাম।’

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, ‘বিষয়টি আমরা ফেসবুকে পেয়েছি। আমি এই বিষয়ে খোঁজখবর নিচ্ছি। আমরা কাজ করছি এবং ৩ জন‌কে আটক ক‌রে‌ছি।’

Check Also

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দুই কর্মকর্তার বিরুদ্ধে চরম অনিয়ম-দুর্নীতির অভিযোগ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আবদুল আউয়াল এবং “সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প”-এর …