শিরোনাম

চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর ফিশারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (১২ মার্চ) দিবাগত রাত ৩টায় ফিশারি ঘাটের চাক্তাই খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি বেইস চট্টগ্রাম এ অভিযান চালায়। আজ বৃহস্পতিবার কোস্টগার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

কোস্টগার্ড জানায়, কয়েকজন পাচারকারী শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ তেল স্থানান্তর করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ড।

Check Also

ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

অনলাইন ডেস্ক: কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক …