শিরোনাম

হাটহাজারীতে পুকুর ভরাট করে ভবন নির্মাণের অপরাধে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হাটহাজারীতে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট ২ নং ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার শারমিন জানান, সরেজমিনে গিয়ে পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণের অভিযোগের সত্যতা পাওয়ায় মোহাম্মদ ইউসুফ নামের এক ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, (সংশোধিত ২০১০) এর ৬ (ঙ) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস ও হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল অভিযানকালে সহযোগিতা করেন।

Check Also

আবাসিক ভবনে হাসপাতাল ও স্কুল, পার্কিংয়ে দোকান ৬ প্রতিষ্ঠানে সিডিএর অভিযান

মো: জিয়াউল হক : আবাসিক ভবনে হাসপাতাল ও স্কুল পরিচালনা, অনুমোদিত পার্কিংয়ের জায়গায় দোকান এবং …