শিরোনাম

নভেম্বর থেকে পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান শুরু: পরিবেশ উপদেষ্টা

ঘোষণা ডেস্ক :আগামী ১ নভেম্বর থেকে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (২৭ অক্টোবর) পলিথিন বন্ধ এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, স্বাস্থ্য সুরক্ষার দিকটি বিবেচনা করেই সরকার পলিথিন বন্ধের উদ্যোগ নিয়েছে। সুপারশপে কোনো পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না। পলি ব্যাগ ব্যবহার বন্ধে আগামী ১ নভেম্বর থেকে সব মার্কেটে কঠোর মনিটরিং শুরু হবে। পলিথিন উৎপাদন বন্ধেও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

Check Also

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দুই কর্মকর্তার বিরুদ্ধে চরম অনিয়ম-দুর্নীতির অভিযোগ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আবদুল আউয়াল এবং “সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প”-এর …