শিরোনাম

চান্দগাঁওয়ে রাস্তা-ফুটপাত দখল: ৪ ব্যক্তিকে ১৮ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :রাস্তা ও ফুটপাত দখল করায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় চার ব্যক্তিকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৭ মার্চ) নগরীর শাহ আমানত সেতু সড়কের এক কিলোমিটার এলাকায় এ জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রাস্তা ও ফুটপাত দখল করে বিক্রির জন্য কাঠ স্তূপ করে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৪ ব্যক্তির বিরুদ্ধে মামলাসহ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Check Also

ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

অনলাইন ডেস্ক: কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক …