শিরোনাম

আবাসিক হোটেল অসামাজিক কার্যকলাপ: চট্টগ্রামের কোতোয়ালীতে ৮ জন আটক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ।  শনিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে থানার পুরাতন স্টেশন রোড গণি হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- মো. হাসান, মেহেদী হাসান কামরুল, আবির হোসেন হৃদয়, রাব্বি, সাদিয়া বেগম, সুইটি আক্তার, রিমি আক্তার ও রিয়া আক্তার সুমি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে আবাসিক হোটেল থেকে ৮ নারী-পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Check Also

ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

অনলাইন ডেস্ক: কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক …