শিরোনাম

আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন চট্টগ্রামের মেধাবী ছাত্রী মুনতাহা

নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতের ১০ বছর মেয়াদী গোল্ডেন ভিসা লাভ করলেন চট্টগ্রামের মেধাবী ছাত্রী সিদরাতুল মুনতাহা। তিনি​ আমিরাতে মেধাবী শিক্ষার্থী ক্যাটাগরীতে এই ভিসা লাভ করলেন।

সিদরাতুল​ মুনতাহা আবুধাবিতে এইচএসসি ও এসএসসি সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করে বর্তমানে দুবাইয়ের একটি স্বনামধন্য ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন।

চট্টগ্রামের রাউজানের অধিবাসী সিদরাতুল মুনতাহা আমিরাতের বিশিষ্ট সাংবাদিক,​আমিরাতের প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)-এর সাধারণ সম্পাদক,​কালের কণ্ঠ, বাংলা টিভি এবং সিপ্লাস টিভি প্রতিনিধি এম আব্দুল মান্নানের একমাত্র কন্যা।

প্রবাসে দেশের নাম উজ্জ্বল করা সিদরাতুল ভবিষ্যতেও ভালো ফলাফল করে দেশের নাম আরো উজ্জ্বল করার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। তিনি আমিরাত সরকারকেও ধন্যবাদ জানান।

Check Also

চট্টগ্রামে বোর্ডে ফল জালিয়াতি: খাতায় প্রাপ্ত নম্বর শূন্য পেয়েও ফলাফলে ৪৫

এসএসসি পরীক্ষার উত্তরপত্রে শূন্য পেলেও প্রকাশিত ফলাফলে নম্বর এসেছে ৪৫। এমনকি কয়েকটি বিষয়ে উত্তরপত্রের প্রকৃত …