শিরোনাম

গাউছুল আজম জিলানী (রাঃ) স্মৃতি সংসদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি: চাকতাইয়ের রাজাখালী আলহাজ্ব আমির হোসেন জামে মসজিদ প্রাঙ্গণে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে চট্টগ্রামের চাকতাইয়ে রাজাখালী গাউছুল আজম জিলানী (রাঃ) স্মৃতি সংসদের উদ্যোগে ২০তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সভাপতি সাঈদ হোসেন সোহেলের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক হিসেবে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসির ও আলোচনা করেন প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা ইদ্রিস আনসারী।বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হারুনুর রশিদ আশরাফী।মাহফিল পরিচালনা করেন মাওলানা রেজাউল করিম কাদেরী।
মাহফিলে উপস্থিত ছিলেন, আবদুল মালেক বেট্টু, এমদাদুল হক রায়হান, এইচ এম জামশেদ নূর, মুহাম্মদ মোরশেদুল আলম, অ্যাডভোকেট শাহেদুল আলম সাইমন, কামাল, হেলাল, বেলাল, মুহাম্মদ আলী, জাকির, আবু কালাম, ইয়াছিন মানিক, সোহেল, রাহি, আয়াতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি।
আলোচনায় পবিত্র কোরআন ও সুন্নাহর বিভিন্ন দিক তুলে ধরে ধর্মীয় ও নৈতিক জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

Check Also

শাহ আমানতে যাত্রী আটক, ব্যাগে স্বর্ণের পেস্ট ও পকেটে ৩৫টি গয়না

নিজস্ব প্রতিবেদক: ব্যাগের ভেতর স্কচটেপে মোড়ানো স্বর্ণের পেস্ট, আর প্যান্টের পকেটে ৩৫টি স্বর্ণালংকার। এভাবেই স্বর্ণ …