শিরোনাম

পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান এসপি মাসুদের

নিজস্ব প্রতিবেদক: পুলিশের প্রতিটি সদস্যের শৃঙ্খলা, দক্ষতা ও দায়িত্ববোধই কার্যকর ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থার ভিত্তি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে নিয়মিত মাস্টার প্যারেড পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।সকাল ৮টায় পুলিশ সুপার প্যারেডে সালামি গ্রহণ করেন।প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা অংশ নেন।এ সময় পুলিশ সুপার সদস্যদের টার্ন-আউট, শৃঙ্খলা, ড্রিল ও দায়িত্ব পালনের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।
পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রত্যেক সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।দায়িত্ব পালনে সময়ানুবর্তিতা, শৃঙ্খলা এবং জনগণের সঙ্গে দায়িত্বশীল ও সৌজন্যমূলক আচরণ নিশ্চিত করতে হবে।
মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার চট্টগ্রাম জেলা পুলিশের বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন।
এ সময় তিনি যানবাহনের সামগ্রিক অবস্থা, রক্ষণাবেক্ষণ, ব্যবহারযোগ্যতা ও সার্বক্ষণিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। দায়িত্ব পালনে ব্যবহৃত যানবাহনগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণ এবং জরুরি প্রয়োজনে দ্রুত ব্যবহারের উপযোগী রাখার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ সুপার। মাস্টার প্যারেডের মাধ্যমে জেলা পুলিশের সদস্যদের শৃঙ্খলা, দক্ষতা, দায়িত্ববোধ ও অপারেশনাল প্রস্তুতি আরও সুসংহত করার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

Check Also

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফরিদা ইয়াসমিন

নিজস্ব প্রতিবেদক: অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা …