শিরোনাম
Home / চট্টগ্রাম / দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে চান মহিলা কাউন্সিলর প্রার্থী রওশন আকতার

দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে চান মহিলা কাউন্সিলর প্রার্থী রওশন আকতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর ৭,৮ ও ৪৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আলোচনায় থাকা তরুণ সমাজকর্মী রওশন আকতার অল্প সময়েই এলাকার সাধারণ মানুষের জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি আসন্ন চসিক নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী। এলাকাবাসীর সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান এই নারী কাউন্সিলর প্রার্থী। এলাকার উন্নয়ন, নিরাপদ সামাজিক পরিবেশ এবং নারীদের জন্য আরও কার্যকর সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে চান।৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের হামজারবাগ মোমিনবাগের এক সভ্রান্ত মুসলিম পরিবারে বেড়ে ওঠা বিমান বাহিনীর সাবেক ফ্লাইট সার্জেন্ট মরহুম জাহেদুর রহমান ও রিজিয়া বেগমের কন্যা রওশন আকতারের শিক্ষার ভিত্তি অত্যন্ত মজবুত। তিনি সলিমা সিরাজ মহিলা কলেজ থেকে দাখিল, চন্দরপুরা দারুল উলুম ফাজিল মাদ্রাসা থেকে আলীম, চট্টগ্রাম কলেজ থেকে মাইক্রোবাইলজিতে অনার্স এবং এমএসসিতে মেধার স্বাক্ষর রাখেন। এছাড়া কলেজে অধ্যায়নকালীন সময়ে রওশন আকতার বাংলাদেশ ন্যাশনাল ক্রেডেট ক্রোর (বিএনসিসি) এর সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালনও করেছেন। রওশন আকতার জিসাস চট্টগ্রাম মহানগরের যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি একজন মাইক্রোবায়োলজিস্ট (মেডিসিন) এনালিষ্ট।
এলাকার সচেতন নাগরিকরা মনে করেন, একজন জনপ্রতিনিধির কেবল রাজনৈতিক পরিচিতি থাকলেই চলে না, তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকাটা জরুরি। ওয়ার্ডগুলোকে একটি আধুনিক ও পরিকল্পিত ‘স্মার্ট ওয়ার্ড’ হিসেবে গড়ে তুলতে রওশন আকতারের শিক্ষা ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
রওশন আকতার বলেন, আমি এলাকার মেয়ে হিসেবে নিজেকে উৎসর্গ করতে চাই। মানুষের উন্নয়নে কাজ করার মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। এর জন্য আমি ৩টি ওয়ার্ডের মুরব্বী, ভাই, বন্ধু, মা, বোনসহ সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করছি। নির্বাচিত হলে ওয়ার্ডের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করব। ৭,৮ ও ৪৩ নম্বর ওয়ার্ডের শিক্ষা, নারী উন্নয়ন, নারীদের বেকারত্ব দৃরীকরণ, স্বাস্থ্যসেবা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, আদর্শ স্মার্ট ওয়ার্ড গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও তাদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা বিস্তার, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ, সাধারণ মানুষের মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন, আইনের শাসন প্রতিষ্টা, এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথা ভাবছি। ওয়ার্ডের রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আমি জনগণের সেবাকে দায়িত্ব হিসেবে মনে করি।
কথা দিচ্ছি এলাকাবাসীর কল্যাণে নিজের মেধা ও যোগ্যতার সবটুকু উজাড় করে দিবো। ইনশাআল্লাহ। আমি গতানুগতিক জনপ্রতিনিধি নয়, এলাকার সন্তান হিসেবে একজন সেবক হতে চাই। আমি সকলের দোয়া ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। আমি চাই জনগণের প্রতিনিধি হয়ে তাদের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে।
এলাকাবাসীর অনেকেই মনে করছেন, রওশন আকতার নির্বাচিত হলে ওয়ার্ডের নাগরিক সমস্যা সমাধান, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
নিজের পারিবারিক মূল্যবোধের প্রসঙ্গ তুলে রওশন আক্তার বলেন, আমার পরিবার সবসময় মানুষের কল্যাণে কাজ করেছে। সেই আদর্শ থেকেই মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং আগামীতেও করে যেতে চাই। ওয়ার্ডের প্রতিটি নাগরিকের পাশে থেকে সবার মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাব। মাদক, সন্ত্রাস ও বৈষম্যমুক্ত আধুনিক ও উন্নত একটি ওয়ার্ড গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার। জনগণের সেবক হিসেবে সততা, জবাবদিহিতা ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেব ইনশাআল্লাহ। অবশেষে দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সমর্থন ও দোয়াই আমার একমাত্র কাম্য।

Check Also

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে …