শিরোনাম
Home / চট্টগ্রাম / ঈদে আসছে সৌরভ ও সোমার “মনে মন ছুঁয়ে গেছে”

ঈদে আসছে সৌরভ ও সোমার “মনে মন ছুঁয়ে গেছে”

বিনোদন ডেস্ক: আসন্ন ঈদ-উল-আযাহায় জনপ্রিয় সংগীত শিল্পী রঞ্জন চৌধুরীর তত্বাবধানে ও সংগীতপরিচালক সৃজন রায় এর পরিচালনায় একটি রোমান্টিক ধাঁচের “মনে মন ছুঁয়ে গেছে” শিরোনামে দ্বৈতগান নিয়ে আসছেন সৌরভ রায় ও সোমা। ইতিমধ্যে গানটি কে. এস. ডিজিটালের সত্বাধিকারী কনক রাজবরের সহযোগিতায় অডিও-ভিডিও সম্পন্ন হয়েছে। গানটি প্রসঙ্গে শিল্পীযুগল বলেন, গানটি রঞ্জনদাদা অনেক আগে গেয়েছিলেন, আমরা পুনরায় নতুন করে উপস্থাপন করছি। গানটি কথায় সুধীর চন্দ্র দে ও সুরারোপ করেছেন ডেভিড। গানটি ঈদের দিন সংগীত পরিচালক সৃজন রায়ের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে।

Check Also

রাঙ্গুনিয়ায় আহত ছাত্রদল নেতার ১৮ দিন পর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাথায় গাছ পড়ে আহত হওয়ার ১৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা …