শিরোনাম
Home / চট্টগ্রাম / জননিরাপত্তা নিশ্চিত ও পেশাদারিত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ: মাসুদ আলম

জননিরাপত্তা নিশ্চিত ও পেশাদারিত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ: মাসুদ আলম

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও পেশাগত প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য নিয়মিত পিটি ও প্যারেড চর্চা গুরুত্বপূর্ণ। পাশাপাশি সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাই।মঙ্গলবার (১৯ মে) সকালে নগরীর হালিশহরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা প্যারেডে অংশ নেন। এ সময় সদস্যদের চৌকসতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কর্তব্যনিষ্ঠার প্রতিফলন দেখা যায়। পরে প্যারেডে ভালো টার্নআউট ও দক্ষতা প্রদর্শনকারী সদস্যদের পুরস্কৃত করেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।এ সময় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Check Also

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগ নেতা আটক

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সরকারি কলেজে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে বৃষ্টির …