
চট্টগ্রাম ব্যুরো :কুতুবুল আকতাব শাহ আমানত খান (রহ.)’র ২৬০তম ওরশ উপলক্ষে আমানত খান (রহ.) ফাউন্ডেশন কর্তৃক দিনব্যাপী এক মেডিকেল ক্যাম্প গত রোববার নগরীর জেল রোডস্থ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দরবারের সাজ্জাদানশীন হাবিব উল্লাহ খান মারুফ শাহর নেতৃত্বে গরীব, দুস্থ, মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা ক্যাম্পে প্রায় সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা এবং প্রয়োজনীয় ঔষধ দেয়া হয়। ডা. শাহীন আক্তার তালুকদার, ডা. রবিউল আহসান শাহিদী, ডা. ফারহান হাসিন হায়দার, ডা. সোমা বিশ্বাস ও ডা. উম্মে ফাতেমা শেলীর নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক এ ক্যাম্প পরিচালনা করেন।
এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। উদ্বোধন করেন শাহজাদা এনায়েত উল্লাহ খান। সৈয়দ হাবিব উল্লাহ খান মারুফ শাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মো. হারুন জামান, শাহজাদা মো. ফরিদ উদ্দিন খান, ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা সউম আব্দুস ছামাদ।
অপরাধ ঘোষনা aporadhghoshona
