শিরোনাম

কাপ্তাইয়ে নদীতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে মুসকান নামের ৬ বছরের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (১৬ মে) দুপুর দেড়টায় উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি নামক স্থান সংলগ্ন কর্ণফুলী নদীর ঘাটে এ ঘটনা ঘটেছে।শিশুটি শীলছড়ির ভেলুয়াছড়া এলাকার মো. মুছার মেয়ে।ওয়াগ্গা ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন জানান, শিশুটি নদীর ঘাট থেকে কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বড়ইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Check Also

তেল মেখে প্যাকেটজাত করে খেজুর বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর ফলমন্ডিতে খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত করে বাজারজাত করার …