শিরোনাম

ঈদুল আজহায় সরকারি ছুটি ৭ দিন

অনলাইন ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি বাড়িয়ে টানা সাত দিন নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) রাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে এই দীর্ঘ ছুটি সমন্বয়ের জন্য ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ২৩ ও ২৪ মে সরকারি অফিসগুলো খোলা থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের যাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। টানা ছুটির ফলে সড়ক, রেল ও নৌপথে যাত্রীচাপ কিছুটা ভাগ হয়ে যাবে বলে আশা করছে সরকার। এছাড়া দীর্ঘ ছুটিতে কর্মজীবী মানুষ পরিবার-পরিজনের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পাবেন বলেও মনে করছে সংশ্লিষ্টরা। সরকারের এই সিদ্ধান্তে ঈদযাত্রা ও উৎসব উদযাপনে স্বস্তি বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Check Also

ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

অনলাইন ডেস্ক: কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক …