শিরোনাম

চট্টগ্রামে ৫০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় ৫০ হাজার পিস ইয়াবাসহ আশিকুল ইসলাম (৩০) নামের এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি খুলনা জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। আশিকুল কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে খুলনায় নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।আশিকুল ইসলাম (৩০) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার গোবিন্দপুর গ্রামের বাবর আলী মুন্সীর ছেলে।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার নতুন ব্রিজের শহীদ বশরুজ্জামান গোল চত্বর এলাকা থেকে আশিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। এই ঘটনায় বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Check Also

তেল মেখে প্যাকেটজাত করে খেজুর বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর ফলমন্ডিতে খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত করে বাজারজাত করার …