শিরোনাম

সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরো তৎপর হতে বললেন রাষ্ট্রপতি

ঘোষণা ডেস্ক : চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবিকে আরো তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (২৪ মে) দুপুরে বঙ্গভবনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘সাক্ষাৎকালে বিজিবি প্রধান এই বাহিনীর অপারেশনাল কার্যক্রমসহ সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।’

‘এ সময় দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত রক্ষায় বিজিবির দায়িত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। পাশাপাশি মাদকের অনুপ্রবেশ ঠেকাতে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করার নির্দেশ দেন।’

Check Also

আমাদের কর্মসংস্থান ও শিল্পের বিপ্লব ঘটাতে হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের সমর্থন থাকলে …