শিরোনাম

সরকারি গম মজুত বায়েজিদে , ইউনাইটেড ফ্লাওয়ারসকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন নাসিরাবাদ এলাকায় অবৈধভাবে সরকারি খাদ্যশস্য মজুদ ও ব্যবসা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় অবৈধভাবে মজুত করা ১২০.০৫ টন লাল গম জব্দ করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসআরবি-৭ চট্টগ্রামের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিরাপদ খাদ্য অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।


বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বায়েজিদ থানাধীন নাসিরাবাদ এলাকায় কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধ ও নিয়ম বহির্ভূতভাবে সরকারি খাদ্য-শস্য মজুদ ও ব্যবসায়ী পরিচালনা করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ‘ইউনাইটেড ফ্লাওয়ারস মিল’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে ১২০.০৫ টন লাল গম মজুত করায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন। প্রতিষ্ঠানটির লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করছিল। জরিমানাকৃত অর্থ ও জব্দকৃত মালামাল সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Check Also

স্কুলের পাশে গৃহবধূর লাশ

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে স্কুলের পাশে পড়ে থাকা হিন্দু ধর্মাবলম্বী এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। …