
নিজস্ব প্রতিবেদক: নগরের সদরঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে জুঁই কমিউনিটি সেন্টারের সামনে শাহ জালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তাররা হলেন, মো. রবিউল সানি (১৬), দোলন দে (২৯) ও ফয়জুল ইসলাম শুভ (২০)।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, অভিযানে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। তারা ওই স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরাধ ঘোষনা aporadhghoshona
