শিরোনাম
Home / চট্টগ্রাম / পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে হুমাম কাদের

পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে হুমাম কাদের

অনলাইন ডেস্ক: রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।শুক্রবার (১০ জুলাই) দুপুরে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্গত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টানা বর্ষণে রাঙ্গুনিয়া পৌরসভার কয়েকটি পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনায় একাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সহায়তায় প্রশাসন ও বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

Check Also

হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে মেয়ের সামনে বাবাকে কুপিয়ে হত্যা

হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে মেয়ের সামনে নুরুল আজিম প্রকাশ আজম (৪০) নামে এক …