
হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে মেয়ের সামনে নুরুল আজিম প্রকাশ আজম (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১০ জুলাই) উপজেলার মেখল ইউনিয়নের পশ্চিম মেখল খলিফাপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত আজম ওই এলাকার মৃত ইসলামের পুত্র। তিনি পেশায় একজন দর্জি (টেইলর)।স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ নেজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার সকালের দিকে তিন সন্তানর জনক আজম মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের জমিতে মাছ ধরতে গেলে দুই ব্যক্তির সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আজমকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
একই এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একাদিক ব্যক্তি জানান, মূলত পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তারা লাশের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখেছেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানোর কাজ প্রক্রিয়াধীন আছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
অপরাধ ঘোষনা aporadhghoshona
