
হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৫ নং বুড়িশ্চর ইউনিয়নের বদল চৌধুরী বাড়ি এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সংস্কার ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলালের সার্বিক সহযোগিতায়, প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব আকবর আলি ও হাটহাজারী উপজেলার ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোজাম্মেল হকের উদ্যোগে ১ জুন ড্রেন পরিস্কার ও পরিচ্ছন্নতা অভিযান, স্কুল, মাদ্রাসার ছোট ছোট শিশুদের নিরাপত্তার কথা চিন্তা করে একখুইল্যা পুকুর পূর্ব পাড়ে রাস্তার পাশে দেওয়ালের উপর রেলিং স্থাপন করা হয় । স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পরিচ্ছন্ন পরিবেশ ও সুস্থ জীবনযাত্রা নিশ্চিত করতে আশা করি এধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন মোঃ আবু সাঈদ চৌধুরী, মনিরুল হক শাওন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অপরাধ ঘোষনা aporadhghoshona
