
বিনোদন ডেস্ক : বিশ্বকাপের বাঁশি বাজতে এখনো কিছুটা সময় বাকি, কিন্তু এর আগেই উত্তাপ ছড়াচ্ছে বিনোদন ও ফুটবল—দুই জগতেই। সেই উত্তাপের কেন্দ্রে এবার আবারও কলম্বিয়ান পপ তারকা শাকিরা।আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে যখন বিশ্বজুড়ে চলছে তুমুল উত্তেজনা, তখন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে শাকিরা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত টুর্নামেন্ট ঘিরে খেলোয়াড়দের পাশাপাশি বিনোদন দুনিয়াতেও তৈরি হয়েছে বড় ধরনের উন্মাদনা।বিশ্বকাপ আমেজের মধ্যেই মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে কয়েকটি নতুন গ্ল্যামারাস ছবি শেয়ার করেন শাকিরা। মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, তৈরি হয় ব্যাপক আলোচনার ঝড়।
ছবিগুলোতে দেখা যায়, উজ্জ্বল সোনালী ব্যাকগ্রাউন্ডে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন শাকিরা। তিনি পরেছেন বর্ণিল ও ব্যতিক্রমী ডিজাইনের করসেট স্টাইল টপস এবং ম্যাচিং ফিটিং প্যান্ট। খোলা সোনালী চুল আর আত্মবিশ্বাসী চাহনি তার লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।ভক্তরা তার এই নতুন অবতারের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। অনেকে তার ফিটনেস ও স্টাইল স্টেটমেন্টেরও প্রশংসা করছেন। মুহূর্তেই পোস্টগুলো ভাইরাল হয়ে পড়ে।এরই মধ্যে বিশ্বকাপ ঘিরে শাকিরার নাম আবারও উঠে এসেছে শীর্ষে। সম্প্রতি নাইজেরিয়ান শিল্পী বুর্না বয়ের সঙ্গে তার নতুন গান ‘দাই দাই’ প্রকাশ পেয়েছে, যা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং হিসেবে আলোচনায় রয়েছে।এছাড়া আগামী জুনে শুরু হতে যাওয়া মেগা টুর্নামেন্টের ফাইনালের হাফটাইম শোতেও পারফর্ম করার কথা রয়েছে তার। সেখানে মঞ্চে তার সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পপ আইকন ম্যাডোনা এবং কে-পপ গ্রুপ বিটিএস।ফুটবল বিশ্বকাপের মঞ্চে শাকিরা নতুন কিছু নয়। ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে বিশ্বজুড়ে ঝড় তোলা এই তারকা ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপেও পারফর্ম করে দর্শকদের মাতিয়েছিলেন।
অপরাধ ঘোষনা aporadhghoshona
