শিরোনাম
Home / চিকিৎসা / চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে বসছে ‘পাগলা ঘণ্টা’ : স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে বসছে ‘পাগলা ঘণ্টা’ : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদারে রাজধানীর বড় সরকারি হাসপাতালে সেন্ট্রাল ইমারজেন্সি অ্যালার্ম সিস্টেম বা ‘পাগলা ঘণ্টা’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। প্রথম ধাপে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ ব্যবস্থা চালু করা হবে।আজ (মঙ্গলবার) তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) অনুদান হিসেবে পাওয়া ভেন্টিলেটর ও অন্যান্য চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত নিরাপত্তা সহায়তা নিশ্চিত করতে ‘কোড ব্লু’ বা ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মহাখালী এলাকায় স্বাস্থ্যসংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়াতে আলাদা পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনাও রয়েছে।তিনি আরও জানান, দেশের ১০টি জেলা সদর হাসপাতালে ১০টি আইসিইউ ইউনিটের জন্য একটি করে শিশু ভেন্টিলেটর দেওয়া হয়েছে। ঈদুল আজহার পর এক সপ্তাহের মধ্যেই এসব ইউনিট উদ্বোধনের পরিকল্পনা করছে সরকার।

Check Also

সীতাকুণ্ডে লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স

সীতাকুণ্ড প্রতিনিধি: নবজাতকের লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। রোববার …