শিরোনাম
Home / সারাদেশ / পেকুয়া পৌরসভার অনুমোদন দেয়ায় আনন্দ মিছিল

পেকুয়া পৌরসভার অনুমোদন দেয়ায় আনন্দ মিছিল

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া উপজেলা পৌরসভা হিসেবে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে এলাকায় আনন্দের জোয়ার বইছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে পেকুয়া উপজেলার পেকুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মিছিল বের হয়।নবগঠিত পৌরসভার সর্বস্তরের মানুষ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত মিছিলে অংশ নেন হাজারো মানুষ। উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ’র নেতৃত্বে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে মিছিলটি পেকুয়া চৌমুহনী এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত শোকরানা সভায় মিলিত হয়। সেখানে ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী, সুশীল সমাজ ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকা আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ বলেন, পেকুয়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। তার মতে, এই পৌরসভা ঘোষণার মাধ্যমে এলাকার আধুনিকায়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।তিনি আরও বলেন, একটি আধুনিক ও পরিচ্ছন্ন মডেল পৌরসভা গঠনে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করা হবে।
উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট বলেন, পেকুয়াকে পৌরসভা হিসেবে ঘোষণা করায় তারা আনন্দিত ও গর্বিত। এই অর্জনের পেছনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।তিনি বলেন, পৌরসভা বাস্তবায়নের ফলে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন দ্রুত এগিয়ে যাবে।সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং নবগঠিত পেকুয়া পৌরসভার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Check Also

সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : দেশের সাইবার আইনকে সময়োপযোগী ও আরো কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা …