শিরোনাম
Home / চট্টগ্রাম / জাল নোট ও মলম পার্টি দমনে নজরদারির নির্দেশ এসপি মাসুদের

জাল নোট ও মলম পার্টি দমনে নজরদারির নির্দেশ এসপি মাসুদের

অনলাইন ডেস্ক: আসন্ন ঈদুল আজহা সামনে রেখে জাল নোট, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা ঠেকাতে এবং মহাসড়কে ডাকাতি প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।একই সঙ্গে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জেলার সব থানা ও ট্রাফিক ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।মঙ্গলবার (১৯ মে) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।মো. মাসুদ আলম বলেন, ঈদকে কেন্দ্র করে অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।তাই জাল নোট চক্র, মলম পার্টি ও অজ্ঞান পার্টির সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি মহাসড়কে টহল জোরদার করে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে।
সভায় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।এতে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধ কার্যক্রম কার্যকর হবে বলে মত দেন কর্মকর্তারা।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান অপরাধ দমন কার্যক্রম এবং বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়। পুলিশ সুপার মামলা তদন্তের মানোন্নয়ন, ওয়ারেন্ট তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং চুরি-ডাকাতি প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।সভায় জেলার ১৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সার্কেল অফিসার ও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Check Also

প্রধানমন্ত্রী : জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে

অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান …