শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে প্রটোকল অফিসারের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে প্রটোকল অফিসারের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় ওই কার্যালয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তির নাম নরেন ধর (৩৮)।
পুলিশের সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ (মিডিয়া ও জনসংযোগ) বলেন, নরেন ধর ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ঘটনাস্থলে সন্দেহজনক কোনো আলামত পাওয়া গেছে কি না—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যেতে পারে বলে জানিয়েছেন নগর পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Check Also

প্রধানমন্ত্রী : জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে

অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান …