শিরোনাম
Home / জাতীয় / বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পৃক্ততা আরো বাড়াতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পৃক্ততা আরো বাড়াতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

অনলাইন ডেস্ক :পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরো সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুরের বৈঠকে এ আলোচনা হয়।গতকাল সোমবার এ আলোচনা হয়েছে বলে আজ ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়েছে।এ সময় উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি একাধিক ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পৃক্ততা আরো বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।সহযোগিতা জোরদার ও গঠনমূলক সম্পৃক্ততার মধ্য দিয়ে দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করে তারা।

Check Also

আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের পরাশক্তি নরওয়ে

ক্রীড়া ডেস্ক: ফুটবলবিশ্বের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন …