শিরোনাম
Home / সারাদেশ / কাপ্তাইয়ে বিটিভির ঈদ অনুষ্ঠান শুটিং, অংশ নিলেন ৬ নারী তবলাশিল্পী

কাপ্তাইয়ে বিটিভির ঈদ অনুষ্ঠান শুটিং, অংশ নিলেন ৬ নারী তবলাশিল্পী

কাপ্তাই প্রতিনিধি : ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে রাঙামাটির কাপ্তাইয়ে একটি নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুটিং সম্পন্ন হয়েছে।পর্যটকদের কাছে জনপ্রিয় আবাসিক কটেজ নিসর্গ পড হাউসে অনুষ্ঠিত এই শুটিংয়ে পরিবেশিত হয় মনোমুগ্ধকর তবলা পরিবেশনা, যেখানে অংশ নেন ৬ জন নারী তবলাশিল্পী।অনুষ্ঠানটির সার্বিক দিকনির্দেশনায় ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক (জিএম) মো. ঈমাম হোসাইন। প্রযোজনা করেছেন কেন্দ্রটির প্রযোজক মো. ইয়াদ আহমেদ।কাপ্তাই সুরের ধারা সংগঠনের যুগ্ম সম্পাদক ও তবলাশিল্পী অর্ণব মল্লিকের প্রশিক্ষণে অংশ নেন সরগম সঙ্গীত একাডেমির শিক্ষার্থী অর্পিতা বণিক, কৃপা দাশ, সমৃদ্ধি ধর, মৃত্তিকা দে, হিরণ বড়ুয়া এবং অদিতি মনি অর্চি।আয়োজকরা জানান, ঈদকে কেন্দ্র করে নির্মিত এই বিশেষ অনুষ্ঠানটি সংস্কৃতি ও সৃজনশীলতার সমন্বয়ে সাজানো হয়েছে, যা বিটিভির ঈদ আয়োজনে ভিন্নমাত্রা যোগ করবে।প্রশিক্ষক অর্ণব মল্লিক বলেন, ‘একসময় ধারণা ছিল তবলা শেখা বা বাজানোটা শুধু পুরুষদের ক্ষেত্রেই সীমাবদ্ধ। তবে এখন সেই ধারণা বদলে যাচ্ছে। নারীরাও সমান দক্ষতায় তবলাশিল্পে এগিয়ে আসছে।’তিনি আরও বলেন, ‘বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের এই আয়োজন নারীদের তবলাশিল্পে উৎসাহিত করবে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

Check Also

সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : দেশের সাইবার আইনকে সময়োপযোগী ও আরো কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা …