শিরোনাম
Home / অপরাধ / কক্সবাজারে গৃহবধূর বাড়িতে ২০ কেজি গাঁজা

কক্সবাজারে গৃহবধূর বাড়িতে ২০ কেজি গাঁজা

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় র‍্যাব-১৫ এর বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৭ মে) দিবাগত রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া (ইসলামাবাদ) এলাকার একটি বসতবাড়িতে অবৈধ গাঁজা মজুদ রাখা হয়েছে। পরে তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে র‍্যাব সদস্যরা ওই বাড়িতে অভিযান চালান।অভিযানকালে বাড়ির বিভিন্ন স্থানে সুকৌশলে লুকিয়ে রাখা মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জেসমিন আক্তার জুই (২২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জেসমিন খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া এলাকার মৃত রশিদ আহমেদের কন্যা এবং জাহিদ হোসেন ওরফে মিজানের স্ত্রী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে কক্সবাজার শহরসহ আশপাশের এলাকায় কৌশলে বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন বলে র‍্যাব জানায়।
র‍্যাব আরো জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করার পর গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Check Also

সীতাকুণ্ডে লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স

সীতাকুণ্ড প্রতিনিধি: নবজাতকের লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। রোববার …