শিরোনাম
Home / চট্টগ্রাম / কাপ্তাই ইউএনও’র সঙ্গে সুরের ধারা পরিবারের সৌজন্য সাক্ষাৎ

কাপ্তাই ইউএনও’র সঙ্গে সুরের ধারা পরিবারের সৌজন্য সাক্ষাৎ

কাপ্তাই প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাই উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে কাপ্তাইয়ের সাংস্কৃতিক সংগঠন ‘সুরের ধারা পরিবার’।সোমবার (১৮ মে) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ এ সাক্ষাৎ করেন।এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই সুরের ধারা পরিবারের সভাপতি প্রদীপ মল্লিক, সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষা, যুগ্ম সম্পাদক অর্ণব মল্লিক, অর্থ সম্পাদক জ্যাকলিন তঞ্চঙ্গা, সদস্য ওয়েপ্রুচিং মারমা, অভিভাবক প্রতিনিধি নুম্যাইচিং মারমা, দীপ্তি চাকমা এবং রাসমনি ধরসহ অন্যান্যরা।সাক্ষাৎকালে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইউএনও’র সঙ্গে আলোচনা হয়। এসময় ইউএনও মো. রায়হানুল ইসলাম সংগঠনটির সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহ দেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Check Also

প্রধানমন্ত্রী : জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে

অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান …