শিরোনাম
Home / অপরাধ / পরীক্ষায় না দেখানোয় ২ সহপাঠীকে কুপিয়ে জখমের অভিযোগ, আটক ৪

পরীক্ষায় না দেখানোয় ২ সহপাঠীকে কুপিয়ে জখমের অভিযোগ, আটক ৪

মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসএসসি পরীক্ষার শেষ দিনে পরীক্ষা শেষে এক পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় ৪ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বারইয়ারহাট ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।সোমবার (১৮ মে) ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিজ্ঞান বিষয়ের পরীক্ষা রবিবার অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন বারইয়ারহাট পৌর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে উত্তরপত্র দেখানোর অনুরোধ করেন একই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের কয়েকজন পরীক্ষার্থী।
এ সময় উত্তরপত্র না দেখানোয় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ওই স্কুলের ১০-১২ জন পরীক্ষার্থী তাদের দুজনকে ছুরিকাঘাত করে জখম করে। পরে অন্য সহপাঠীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে আহত এ পরীক্ষার্থীর বাবা। এর পর পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে করে উপজেলার করেরহাট বাজার এলাকা থেকে ঘটনায় জড়িত ৪ কিশোরকে আটক করেছে।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘রাতব্যাপী অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত চারজনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’

Check Also

মিরসরাইয়ে সড়ক দূর্গটনায় আনসার কর্মকর্তা নিহত

মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আনসার ভিডিপি কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) …