শিরোনাম
Home / চট্টগ্রাম / কদমতলী রেলগেটে ট্রেন-সিএনজি সংঘর্ষ, চালক হাসপাতালে

কদমতলী রেলগেটে ট্রেন-সিএনজি সংঘর্ষ, চালক হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের কদমতলী রেলগেটে ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে সিএনজির চালক আহত হয়েছেন এবং অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে।সোমবার (১৮ মে) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আসা ৭৮৮ নম্বর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশনের দিকে প্রবেশ করছিল। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ঝুঁকি নিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করে। ট্রেনটি কাছে চলে এলেও দ্রুত পার হওয়ার চেষ্টায় সংঘর্ষ ঘটে।ট্রেনের দায়িত্বে থাকা এক সদস্য জানান, সিএনজিটি লাইনে উঠে পড়লে লোকোমাস্টার বারবার হুইসেল বাজিয়ে সতর্ক করেন। তবে অল্প সময়ের ব্যবধানে ট্রেন থামানো সম্ভব না হওয়ায় দুর্ঘটনা এড়ানো যায়নি।দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজিটি রেললাইন থেকে সরিয়ে নেয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল হাসান বলেন, ‘দুর্ঘটনায় সিএনজিচালক আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি চিকিৎসাধীন।’
স্থানীয় বাসিন্দারা জানান, কদমতলী রেলগেটে প্রায়ই ঝুঁকি নিয়ে যানবাহন পারাপারের ঘটনা ঘটে। তারা এ এলাকায় রেলক্রসিংয়ে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

Check Also

প্রধানমন্ত্রী : জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে

অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান …