শিরোনাম

চান্দগাঁওয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার ৫

ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ আকমাম হোসেন (২৪), মোঃ নজরুল ইসলাম (৪০), মোঃ রফিকুল ইসলাম (৪২), মেঘা আক্তার (১৯) এবং জেসমিন আক্তার (২৪)। বুধবার (১২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে চান্দগাঁও থানাধীন রাহাত্তাপুল সেলিম বিল্ডিংয়ের ৪র্থ তলায় এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি জানান, অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৫জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৭৬ ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

Check Also

ছিনতাইকারী ধরতে গিয়ে দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নগরে ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ …