শিরোনাম

চান্দগাঁওয়ে জুয়ার আসর থেকে ১৯ জনকে আটক করেছে পুলিশ

ঘোষণা ডেস্ক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে জুয়ার সরঞ্জামসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৩ হাজার ১৯৪ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন -মো. ইয়াছিন আরাফাত (২৪), মো. রাশেদ (৩৫), মো. হানিফ (৩৩), নুর মোহাম্মদ (৪০), মো. আলী (৫৩), মো. ওসমান (৬৪), আজাদ হোসেন বাচ্চু (২৮), রুবেল শীল (২৭), মো. আবু তাহের (৩৯), খোরশেদ আলম (৪২), মো. নুরুল ইসলাম (৪৫), কামাল হোসেন (৩৪), মো. পারভেজ মোশারফ হোসেন (৩১), মাহমুদুল হক (৩৪), মো. ইউনুস (৫৫), মো. ইলিয়াছ (৫০), মো. ইদু (জীবন) (৩১) এবং সাজ্জাদ হোসেন নয়ন (৩১)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে বহদ্দারহাট বাস টার্মিনাল পেট্টোল পাম্প এলাকার একটি বিল্ডিংয়ের ২য় তলার একটি রুম থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় ৯৪ ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়।

Check Also

ছিনতাইকারী ধরতে গিয়ে দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নগরে ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ …