শিরোনাম
Home / বিশ্ব / শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: মোদি

শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা সফল হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) বাংলায় পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৈঠক শেষে মোদি লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক।  আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরো অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।

শুক্রবার(৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে এ বৈঠকটি শুরু হয়।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রওনা হন তিনি। নয়াদিল্লিতে ৯-১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে এ সফর।

প্রধানমন্ত্রীর এ সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছিলেন, নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠকে কানেক্টিভিটি, তিস্তার পানি বণ্টন, জ্বালানি নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলো গুরুত্ব পাবে। বৈঠকে কৃষি গবেষণা খাতে সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের নাগরিকদের লেনদেন সহজীকরণে ৩টি সমঝোতা স্মারক সই হবে।

প্রসঙ্গত, ভারতে হতে যাওয়া এবারের জি-২০ সম্মেলনে বাংলাদেশসহ ৯টি দেশকে অতিথি রাষ্ট্র হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হচ্ছে—মিসর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিংগাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাত। ভারতের মধ্যে বিদ্যমান নানা সম্পর্কের ভিত্তিতে দক্ষিণ এশিয়ার একমাত্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ এবং ১০ সেপ্টেম্বর জি-২০ এর দুটি পৃথক অধিবেশনে ভাষণ দেবেন।

Check Also

২০ বছর কোমায় থাকার পর সৌদি রাজপুত্র আর জেগে উঠলেন না!

ঘোষণা ডেস্ক :একটি দীর্ঘ অপেক্ষার শেষ, ঘুমন্ত রাজপুত্রের চিরঘুম। একজন বাবা প্রায় ২০ বছর ধরে …