শিরোনাম

রাজনীতি

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৪ দলীয় জোটের অন্যতম প্রধান শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছর করে কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রসিকিউশন।সোমবার (৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম বলেন, হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল …

Read More »

হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।রবিবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ …

Read More »

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ৭২৩ ও আ’লীগের ২৩ জনকে ধরলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক: কিশোর গ্যাংয়ের সদস্য, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১ হাজার ৮০ জনকে আটক করা হয়েছে।শনিবার (৩ অক্টোবর) থেকে রোববার (৪ অক্টোবর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে …

Read More »

চকরিয়ায় রাতে ছাত্রদল নেতাকে অপহরণ, ভোরে জঙ্গলে মিললো মরদেহ

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় মো. ইশফাতুল ইসলাম জিসান (২৫) নামের এক ছাত্রদল নেতাকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে পাহাড়ি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের লোটনী এলাকায় ছাবের সওদাগরের দোকানের সামনে থেকে সাদা …

Read More »

বিদেশে বসে এআই ভিডিও করে সরকার পতন করা যাবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক: বিদেশে বসে এআই দিয়ে ভিডিও করে বাংলাদেশে সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ধলই কাটিরহাট বাজারে পতিত স্বৈরাচার, নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে …

Read More »

শিবির সভাপতি : ছয় মাসে ১৭০০ খুন, ১৫ হাজার শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় শিশু অপ্রতিমের হত্যাকাণ্ড বাংলাদেশের বিবেককে নাড়া দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির চিত্রও তুলে ধরলেন তিনি।আজ রবিবার দুপুরে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বললেন তিনি।এ অনুষ্ঠানের আয়োজন …

Read More »

চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন পটিয়ার ইদ্রিস মিয়া

ঘোষণা ডেস্ক : চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পটিয়ার মো. ইদ্রিস মিয়া। তিন বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে …

Read More »

চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে আসছেন তারেক রহমান। একদিনের সফরে রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী এবং চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।এই সফরকে কেন্দ্র করে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরসূচি অনুযায়ী, …

Read More »

অপরাধী যত শক্তিশালী হোক, বিচার হবেই: প্রতিমন্ত্রী মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত অপরাধের সাথে জড়িত প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে। সে যেই হোক না কেন। এটাই আমাদের সুদৃঢ় প্রতিজ্ঞা এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা। বুধবার (৫ আগস্ট) চট্টগ্রামে …

Read More »

শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান চসিক মেয়রের : জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ ও রাজপথের আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড় এলাকার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব …

Read More »