নিজস্ব প্রতিবেদক: নগরের ডবলমুরিং থানাধীন বার কোয়ার্টার এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সোমবার (৫ অক্টোবর) এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুরসহ বিভিন্ন পণ্য তৈরি, বিভিন্ন ধরনের অননুমোদিত রং ও রাসায়নিকের ব্যবহার এবং পণ্য তৈরিতে পোড়া তেল বারবার ব্যবহার করার অপরাধে বার কোয়ার্টার এলাকার পশ্চিম ঝর্নাপাড়ার মায়ের দোয়া চানাচুর কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে চসিকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
