
সীতাকুণ্ড প্রতিনিধি: নবজাতকের লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মৃত নবজাতকের মা মনোয়ারা বেগম, চাচা আমির হোসেন, দাদি সুফিয়া খাতুন ও নানি বিউটি বেগম। তারা চট্টগ্রাম থেকে লাশ নিয়ে ফেনীর সোনাগাজীতে যাচ্ছিলেন।
জানা যায়, বৃষ্টির মধ্যে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। গত শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয় ওই নবজাতককে।চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। এরপর লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে বাড়িতে ফিরছিলেন পরিবারের সদস্যরা।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হওয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। অ্যাম্বুলেন্সের যাত্রীরা সামান্য আঘাত পেয়েছেন।
অপরাধ ঘোষনা aporadhghoshona
