শিরোনাম

ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

অনলাইন ডেস্ক: কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী সরদার আলী। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পর থেকে নিহত নারীর ছেলে মুত্তাকীন আলম শোভন পলাতক রয়েছেন। পুলিশ বলছে, তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুত্তাকীন আলম শোভন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবারের পক্ষ থেকে তাঁকে চিকিৎসার জন্য বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিল। সেখানে প্রায় দুই বছর থাকার পর সম্প্রতি তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। তবে বাড়িতে ফেরার পর আবারও মাদক গ্রহণ শুরু করেন বলে পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে।


স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার রাতে শোভনকে নিতে ওই পুনর্বাসন কেন্দ্রের কয়েকজন ব্যক্তি তাঁদের বাড়িতে আসেন। বিষয়টি জানতে পেরে শোভন ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি ঘরের ভেতর তাঁর মাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই পারুল বেগমের মৃত্যু হয়।স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে সরদার আলীকেও ছুরিকাঘাত করেন শোভন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।আহত সরদার আলীকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘ছুরিকাঘাতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’ওসি আরও জানান, নিহত পারুল বেগমের মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Check Also

সরকারি গম মজুত বায়েজিদে , ইউনাইটেড ফ্লাওয়ারসকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন নাসিরাবাদ এলাকায় অবৈধভাবে সরকারি খাদ্যশস্য মজুদ ও ব্যবসা …