শিরোনাম

স্কুলের পাশে গৃহবধূর লাশ

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে স্কুলের পাশে পড়ে থাকা হিন্দু ধর্মাবলম্বী এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার টেরিয়াইল স্কুলের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।ওই গৃহবধূর পরনে থ্রি-পিস ও হাতে শাখা রয়েছে। গলায় ওড়না জড়ানো ছিল।তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে পরিচয় পাওয়া যায়নি।


জানা যায়, সকালে টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের পাশে লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।বয়স আনুমানিক ৩৫ বছর।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, স্কুলের পাশে লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার নাম-পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।

Check Also

সৌরভ ও পিংকি’র “তুমি আমি দু’জন মিলে, একটা গল্প হয়ে”

বিনোদন প্রতিবেদক: শরতের শুভ্র কাশফুল আর শিউলির সুবাসে প্রকৃতিতে এসেছে উৎসবের আমেজ। এরই সঙ্গে শুরু …